মাগুরানিউজ.কমঃ
মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী সৈয়দ ফিরোজুর রহমান জানান, ১৯৯০ সালের ২১ ডিসেম্বর আসামীরা পূর্বের একটি মামলা মিমাংশার কথা বলে রওশন মোল্যা ও তার সঙ্গী আব্দুস ছাত্তারকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে। পরদিন সকালে মালঞ্চী গ্রামের মাঠের মধ্যে রওশনের মস্তক বিচ্ছিন্ন ও আব্দুস ছাত্তারের ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় রওশনের স্ত্রী ভানু বিবি বাদী হয়ে ৯ জনের নামে মামলা দায়ের করে।
এই মামলায় পুলিশী রিপোর্ট ও স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ বিচারক আজ অভিযুক্ত আমানত ও আবু কালামকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ ও অন্যদের বেকসুর খালাসের রায় দেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাড. আহাম্মদ হোসেন।


