মাগুরানিউজ.কমঃ
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ’র শিক্ষক সংকট আলোচিত বিষয়ে পরিনত হয়েছিল। শহরের ঐতিহ্যবাহী কলেজটি অবশেষে সেই সংকট থেকে অনেকটাই মুক্তি পেতে চলেছে। আর এ খবরে কলেজের শিক্ষার্থীদের মধ্যে স্বস্তির বাতাস বইছে।
সম্প্রতি নতুন উপাধ্যক্ষ হিসেবে কলেজে যোগদান করেছেন প্রফেসর মোঃ আমির হোসেন।
এছাড়াও পদায়ন পেয়ে ৫ বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেছেন ৫ জন সহযোগী অধ্যাপক।
দর্শন বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেছেন মোঃ আলাউদ্দিন, পদার্থবিজ্ঞান বিভাগে এসেছেন লক্ষ্মণ কুমার সাহা, অর্থনীতি বিভাগে মোঃ রেজাউর রহমান, হিসাব বিজ্ঞান বিভাগে মোঃ শফিকুর রহমান, রাষ্ট্র বিজ্ঞান বিভাগে রায়হানুল জান্নাত।


