মাগুরানিউজ.কমঃ
মাগুরা শহরের ঢাকা রোড কাঁচাবাজার এলাকায় তিনটি বীজ বিক্রয়কারি প্রতিষ্ঠানে আজ বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
বীজের প্যাকেটে মূল্য না থাকা, উৎপাদন ও মেয়াদ লেখা না থাকা, ওজন লেখা না থাকাসহ বিভিন্ন অপরাধে অজয় বীজ ভান্ডার, রিপন বীজ ভান্ডার ও মোল্যা সীডকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল সরকার।


