মাগুরানিউজ.কমঃ
মাগুরা শহরের আকাশ আজ সন্ধ্যায় আলোকিত হয়ে উঠেছিল দীপাবলির আলোয়৷ অমাবস্যার ঘন কালো অন্ধকারকে ঢেকে দিলো আলোর মালা৷ মোমবাতি, প্রদীপের রোশনাই সাথে টুনি বাল্ব, এলইডিতে আলোকময় শহর থেকে শহরতলি৷ ঝিকিমিকি সেই আলোয় অমাবস্যার ঘন কালো অন্ধকার যেন ধুয়ে-মুছে যায়৷
মাগুরা শহরের হিন্দু ধর্মাবলম্বী মানুষ তো বটেই, অন্য ধর্মের মানুষও শরিক ছিলেন এই আলোর আনন্দ উৎসবে৷ এক কথায় সার্বজনীন উৎসব যাকে বলে৷


