মাগুরানিউজ.কমঃ
মাগুরা নিউজের সম্পাদক এ্যাড. রাজীব মিত্র জয়, ‘মাগুরা নিউজ’ পরিবারের পক্ষ থেকে সবাইকে আলোর উৎসব ‘শুভ দীপাবলি’র শুভেচ্ছা জানিয়েছেন। আজ এক বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি।
জয় বলেন, মাগুরার সবার উদ্দেশ্যে আমি আমার উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা প্রসারিত করছি। আলোর এই উৎসবে সবাইকে শুভেচ্ছা। আলোর দীপ্তিতে ধুয়ে মুছে যাক সব অন্ধকার। দীপ্তিময় হয়ে উঠুক সকলের জীবন। যে যেখানেই আপনারা থাকুন, আপনারা নিজেদের মতো করে দীপাবলি পালন করুন। আলোর এই উৎসব আপনাদের পরিবারে সুখ, শান্তি নিয়ে আসুক। আলোকিত হোক আপনাদের জীবন।


