মাগুরানিউজ.কমঃ
মাগুরা টেনিস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ সভাপতি ও অধ্যাপক সাইদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সহ সভাপতি পদে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, এ্যাড. হাসান সিরাজ সুজা, মোঃ রিয়াজ উদ্দিন ডিডি এন এস আই, সহ সাধারণ সম্পাদক কাজী সামছুজ্জামান কল্লোল, কোষাধ্যক্ষ হাসান মাসুদ, কার্যকরি সদস্য ডাঃ কাজী তারিফুজ্জামান, আব্দুর রউফ মাখন, ডাঃ আলীমুজ্জামান, কাজী সঞ্জয় জামান, মাহবুব হোসেন খোকন, শফিকুল ইসলাম শফিক নির্বাচিত হয়েছেন।
ক্লাবের সাধারণ পরিষদের সভায় সভাপতি প্রস্তাবিত কমিটির বিপরীতে কোন প্রার্থী না থাকায় ২০১৭- ১৮ সালের জন্য এ কমিটিকে নির্বাচিত ঘোষনা করা হয়।


