মাগুরানিউজ.কমঃ
একটানা বৃষ্টিতে ভিজলো মাগুরা। আজ শুক্রবার বিকেলে চারদিক অন্ধকার করে এলো বৃষ্টি।
আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘কায়ান্ট’ এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। উপকূলে আঘাত হানার আগেই ঝড়টি দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা থাকলেও এর প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু ও উড়িষ্যা রাজ্যের উপকূলে এবং পশ্চিমবঙ্গের কলকাতা, বাংলাদেশের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন স্থানে ভারি বৃষ্টি ও দমকা হাওয়ার দাপট চলতে পারে আরো দুই দিন।


