মাগুরানিউজ.কমঃ
মাগুরায় প্রেমিকের মৃত্যুর খবর শুনে আত্মহত্যার চেষ্টা করেছে এক কিশোরী। শুক্রবার সদর উপজেলার গোপিনাথপুর গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, গোপীনাথপুর গ্রামের দশম শ্রেণির ছাত্র সাগর সিংহের সঙ্গে অষ্টম শ্রেণিতে পড়ুয়া একটি মেয়ের প্রেমের সর্ম্পক ছিল। কিন্তু পরিবার তা মেনে না নেওয়ায় শুক্রবার সকালে বাবার সঙ্গে সাগরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাগর কীটনাশক পান করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত্ বলে ঘোষণা করেন।


