মাগুরায় প্রেমিকার সামনে বিষপানে প্রেমিকের আত্মহত্যা

মাগুরানিউজ.কম:

mn

মাগুরায় প্রেমিকার সামনেই বিষপানে আত্মহত্যা করেছে ইয়াসিন নামের এক প্রেমিক। ঘটনাটি ঘটেছে আজ শনিবার দুপুরে মহম্মদপুরে। প্রেমিকার সামনেই তার এক বান্ধবির বাড়িতে এই ঘটনা ঘটে। এলাকাবাসী সাথেসাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়। ইয়াসিন মহম্মদপুর উপজেলা সদরের ব্যাপারীপাড়ার আবদুর রউফ বিশ্বাসের ছেলে ও আমিনুর রহমান কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ লাশ উদ্ধার করে মহম্মদপুর থানায় নিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য রোববার সকালে মৃতদেহ মাগুরার মর্গে প্রেরণ করবে পুলিশ।

স্থানীয়রা জানান, উপজেলা সদরের রাজবাড়ী এলাকার তৈয়েবুর রহমান টুকুর কলেজ পড়ুয়া মেয়ে সোহানার সাথে কয়েক বছর আগে স্থানীয় ব্যাপারীপাড়ার আবদুর রউফ বিশ্বাসের কলেজ পড়ুয়া ছেলে ইয়াসিনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি প্রেমিকার অন্যত্র বিয়ের বিষয়ে দেনদরবার শুরু হওয়ায় প্রেমিক ইয়াসিন প্রচন্ড হতাশাগ্রস্ত হয়ে পড়ে। শনিবার দুপুরে সোহানা পার্শ্ববর্তী ব্র্যাক অফিসের পার্শ্বে অবস্থিত অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইলিয়াস হোসেনের মেয়ে রিতু নামের তার এক বান্ধবির বাড়িতে বেড়াতে যায়।

এ খবর পেয়ে প্রেমিক ইয়াসিনও ওই বাড়িতে যায় এবং তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ইয়াসিনের সাথে সম্পর্ক রাখবেনা বলে সাফ জানিয়ে ঘরের ভেতরে অবস্থান নেয় প্রেমিকা সোহানা।

প্রেমিকার উপর অভিমান করে তার সামনেই বিষ খায় প্রেমিক ইয়াসিন। স্থানীয়রা তাকে জরুরীভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মেয়ের পিতা তৈয়েবুর রহমান টুকু বলেন, তার মেয়ের সাথে ইয়াসিন নামে কোনো ছেলের প্রেমের সম্পর্ক নেই। মেয়ের নামে অপবাদ রটানো হচ্ছে বলেও তিনি দাবি করেছেন।

ইয়াসিনের স্বজনদের অভিযোগ, ইয়াসিনকে মারধোর করার পর তাকে আত্মহত্যায় প্রভাবিত করা হয়েছে। এ জন্যে তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে।

মহম্মদপুর থানার ওসি শেখ আতিয়ার রহমান জানান, প্রেমের সম্পর্কের জের ধরে প্রেমিকার উপর অভিমান করে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে বলে শুনেছি। লাশ ময়নাতদন্তের জন্য রোববার সকালে মাগুরার মর্গে পাঠানো হবে। অভিযোগ পেলে তদন্ত শুরু ও প্রযোজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: