শিক্ষার্থী না পেয়ে কার্যক্রম বন্ধের পথে মাগুরার দুটি কলেজের

মাগুরানিউজ.কম:

magura_map

অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থী না পেয়ে বিপাকে পড়েছে মাগুরার দুটিকলেজ।

যশোর শিক্ষা বোর্ডের অধীন মাগুরা জেলার দুটি কলেজের একাদশ শ্রেণির আসন শূন্য রয়েছে। চারবার ফল প্রকাশের পরও শিক্ষার্থী পায়নি তারা। কলেজগুলো হচ্ছে শ্রীপুর কাজলি কলেজিয়েট স্কুল ও মহম্মদপুর পাল্লা বহুমুখী কলেজিয়েট স্কুল।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, কলেজ দুটি নন-এমপিওভুক্ত কোনো শিক্ষক বেতন পান না। কলেজগুলো রাতারাতি কার্যক্রম শুরু করেছে।

শিক্ষার্থীদের এসব কলেজে ভর্তি হওয়ার কোনো আগ্রহ নেই। অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু করায় শিক্ষাপ্রতিষ্ঠানের দৈন্য বেরিয়ে এসেছে। একজন শিক্ষার্থীও ভর্তি হওয়ার আগ্রহ দেখায়নি।

এতে কলেজ দুটির শিক্ষা কার্যক্রম বন্ধের উপক্রম হয়েছে। লেখাপড়ার পরিবেশ না থাকায় শিক্ষার্থীরা এসব কলেজে আর ভর্তি হতে চায় না।

অথচ এসব শিক্ষাপ্রতিষ্ঠান অনুমোদন নিলেও সেগুলো কেমন চলছে, তার খোঁজ নেয় না কেউ। যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একজন শিক্ষার্থীও ভর্তি হতে চায়নি, সেগুলো নানা কায়দা-কৌশলে অনুমোদন পেয়ে চলছিল। নতুন ভর্তি পদ্ধতি আসায় এগুলোর আসল চেহারা প্রকাশ পেল।

মহম্মদপুরের পাল্লা বহুমুখী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ সিরাজুল ইসলাম জানান, ‘নতুন কলেজ হিসেবে তারা যাত্রা শুরু করেছেন। শিক্ষার্থী না পেয়ে কার্যক্রম বন্ধের পথে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: