মাগুরানিউজ.কমঃ
শুক্রবার মহা ষষ্ঠী। দেবীর বোধনে সূচনা হবে বাঙালির প্রাণের উৎসবের। শহর মাগুরার পাশাপাশি বিভিন্ন গ্রামে প্যান্ডেলে প্যান্ডেলে চলছে ফিনিশিং টাচ। চরম ব্যস্ত উদ্যোক্তারা। জেলাজুড়ে শারদোৎসবের আমেজ। সর্বত্র চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শ্রীপুর থেকে গঙ্গারামপুর, উৎসবের আয়োজনে পিছিয়ে নেই কেউই।


