মহম্মদপুরে মধুমতি’র ভাঙ্গন- চোখের সামনে পুরো গ্রাম বিলীন !

মাগুরানিউজ.কম

mnবিশেষ প্রতিবেদক-

‘আমার চোখের সামনে গ্রামডা ছিন্নভিন্ন হয়ে গেল। এ পর্যন্ত সাড়ে ৩০০ থেকে ৪০০ ঘর গাঙে (নদী) গেছে। গ্রামের শতাধিক বিঘা জমিও গ্রাস করেছে মধুমতি।’ চোখ মুছতে মুছতে মহম্মদপুর উপজেলার মধুমতি তীরের গোপালনগর গ্রামের বৃদ্ধ কলিম উদ্দিন এসব কথা বলেন।

ভাঙনের ফলে নদীতীরবর্তী তিনটি ইউনিয়নের ২০টি গ্রামের মানুষ আতঙ্কে রয়েছে। গত দুই সপ্তাহে দেড় হাজার একর আবাদি জমি, বসতভিটা-মসজিদসহ কয়েক শ স্থাপনা বিলীন হয়ে গেছে। অনেকে বাড়িঘর অন্যত্র সরিয়ে নিচ্ছেন।

বুধবার সকালে এলাকা ঘুরে দেখা গেছে, মহম্মদপুর সদর, দীঘা, পলাশবাড়িয়া ও বাবুখালী ইাউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত মধুমতির পূর্ব তীরে প্রায় তিন কিলোমিটার ভেঙে গেছে। ম‏হম্মদপুর সদর ইউনিয়নের গোপালনগর, কাশিপুর, ধুলজুড়ী, মুরাইল, রায়পাশা, ভোলানাথপুর, পাচুড়িয়া, রুইজানী ও পলাশবাড়িয়া ইউনিয়নের ঝামা, আড়মাঝি, দেউলী, যশোবন্তপুর, কালিশংকরপুর গ্রামে তীব্র ভাঙন দেখা দিয়েছে।

রুইজানি গ্রামের বাসিন্দা প্রাক্তন ইউপি সদস্য তারাপদ চৌধুরী বলেন, ‘মধুমতি আমাদের সব কেড়ে নিয়েছে। আছে শুধু বসতভিটা। চারবার ঘর সরিয়েছি। এবার মনে হচ্ছে শেষরক্ষা আর হবে না।’

কাশিপুর গ্রামের বৃদ্ধ জয়েন উদ্দিন মোল্যা বলেন, ‘বসতঘর থেকে ৩-৪ হাত দূরে মধুমতি ফুঁসছে। ভাঙনের শব্দে রাতে ঘুম আসে না। আতঙ্কে থাকি কখন যেন শেষ সম্বল গিলে খাবে নদী।’

 

 

ভাঙন কবলিত এ এলাকার মানুষ বার বার ভাঙনের শিকার হয়ে বর্তমানে নিঃস্ব সম্বলহীন হয়ে পরের জমিতে ঘরবাড়ি তুলে বেঁচে আছে।

কাশিপুর গ্রামের বাসিন্দা জয়েন উদ্দিন মোল্যা, সাদেক মোল্যা,মোসলেম মোল্যা, হারুন মোল্যা, হানিফ মোল্যা, মান্নাফ মোল্যা , নওশের মোল্যা , রুইজানি গ্রামের প্রিয়নাথ চৌধুরী , ভোলানাথপুরের সচিন বিশ্বাস , ধুলজুড়ি গ্রামের নূরুল মাস্টার , পান্নু মোল্যা ও আজম মোল্যা  ক্ষোভ প্রকাশ করে বলেন, এক সময় তারা অবস্থাপন্ন ছিলেন। গোয়াল ভরা গরু ছিল। ঘরবাড়ি, পুকুর ফসলি জমি সবই ছিল। চোখের সামনে শেষ সম্বল বাপ-দাদার ভিটে নদীতে বিলীন হওয়ার দৃশ্য অসহায়ের মতো চেয়ে দেখছেন।

 

নদী এখন কয়েকটি পয়েন্টে শহর রক্ষা বাধের একদম কাছাকাছি চলে এসেছে। এই বাঁধ ভেঙে গেলে ৫০ হাজারেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়বে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: