হুমায়ুন হত্যার বিচারের দাবিতে প্রতিবাদমুখর মাগুরার ইছাখাদা

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরা সদরের হৃদয়পুর গ্রামের দর্জি শ্রমিক হুমায়ুন কবীর হত্যাকারীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইছাখাদা বাজার বণিক সমিতি ও তার পরিবার। আজ মঙ্গলবার ইছাখাদা বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নিহত হুমায়ুন ইছাখাদা বাজারের হুমাইরা টেইলার্স নামের একটি পোশাক তৈরির দোকানের মালিক ছিলেন।

সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী স্বপ্না ইসলাম ও ইছাখাদা বণিক সমিতির সভাপতি কাজী ফিরোজ জানান, গত ১০ সেপ্টেম্বর বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন হৃদয়পুর গ্রামের আকমল হোসেনের ছেলে দর্জি শ্রমিক হুমায়ুন কবীর। ২০ সেপ্টেম্বর পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার শৈলকুপার হাট ফাজিলপুর মাঠে তার ক্ষতবিক্ষত ও গলিত লাশ পাওয়া যায়। এলাকার চিহ্নিত একটি চক্র পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে হুমায়ুনকে অপহরণ করে হত্যা করেছে বলে তাঁরা দাবি করেন। যে বিষয়ে শৈলকুপা থানায় মামলা করা হয়েছে। আয়োজকরা দোষীদের শাস্তি দাবি করেন।

হুমায়ুনের স্ত্রী স্বপ্না ইসলাম দাবি করেন, সামান্য একটি ঘটনার জের ধরে তাদের এলাকার একটি পরিবার হুমায়ুনের ওপর ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করেছে। অথচ এ বিষয়ে ওই পরিবারের কাছে অনেক আগেই ক্ষমা চেয়েছেন তাঁরা। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, হুমায়ুন কবীরকে যেভাবে হত্যা করা হয়েছে তা অত্যন্ত নৃশংস। তার চোখ উপড়ে ফেলা হয়েছে। হাতের ১০টি আঙুল কেটে ফেলাসহ শরীরের মুখমণ্ডলসহ উপরিভাগ এসিডে পুড়িয়ে দেওয়া হয়েছে। অথচ সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের হলেও এথনো কেউ গ্রেফতার হয়নি।

সংবাদ সম্মেলনে নিহত নিহত হুমায়ুনের ছোট বোন রত্না খাতুন, নাবালক দুই মেয়ে হুমাইরা ও সুমাইয়া উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: