সমাবেশ সফল করায় মাগুরাবাসীকে অভিনন্দন জানিয়েছেন অ্যাড. সাইফুজ্জামান শিখর

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরা নোমানী ময়দানে অনুষ্ঠিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী বিশেষ সমাবেশ সফল করায় মাগুরাবাসীকে অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব, মাগুরার গণমানুষের প্রিয় নেতা অ্যাড. সাইফুজ্জামান শিখর।

তিনি বলেন প্রচন্ড রোদ উপেক্ষা করে নোমানী ময়দানে নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে প্রতিবাদ জানিয়েছেন সে জন্য আমি সবাইকে অভিনন্দন জানাই।

এছাড়াও সফলতার সাথে সমাবেশ শেষ করতে সহযোগীতা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকেও ধন্যবাদ জানান তিনি।

জেলা আ’লীগের আহবানে নোমানী ময়দানে অনুষ্ঠিত এই সমাবেশে মুক্তিযুদ্ধের পক্ষের সকল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ব্যক্তি, দল, গোষ্ঠী, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক, কৃষিবিদ, পেশাজীবী, সংস্কৃতিকর্মী, কৃষক, শ্রমিক, নারী, ছাত্র, যুবক, তরুণ সমাজের সর্বস্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: