মাগুরানিউজ.কমঃ
আজ সকাল থেকেই জনস্রোত মাগুরা শহরে। বাদ নেই শিশুরাও, প্রতিবাদী মানুষের গন্তব্য একটাই- নোমানী ময়দানে জঙ্গীবিরোধী সমাবেশ। জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে আজ মাগুরা শহর ছিল প্রতিবাদমুখর। সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ মিছিল নিয়ে আসে নোমানী ময়দানে। আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা তাদের কর্মীদের নিয়ে শহরে মিছিল নিয়ে প্রবেশ করে। সাধারন মানুষের উপস্থিতি সমাবেশকে মুখরিত করে। জনতার একটাই হুশিয়ারি- জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নয়।
স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো নোমানী ময়দান। জেলা আওয়ামীলীগ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশকে ঘিরে প্রতিবাদি জনতা।


