মাইক্রোবাস-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ দুই ভুয়া ডিবি পুলিশ আটক

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাইক্রোবাস-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ দুই ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ। মাগুরা জেলা পুলিশ জানায়, জনৈক খলিলুর রহমান ও সাইদুর রহমান, সাং-বালিয়াডাঙ্গা, থানা ও জেলা-ঝিনাইদহ নামে দুই ব্যক্তি পাট বিক্রয়ের ৪০০,০০০/- টাকা মাগুরা ইসলামী ব্যাংক থেকে তুলে মটরসাইকেল যোগে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দেন। গতকাল দুপুর ২টার দিকে মাগুরা পৌরসভার ইটখোলা বাজার এলাকায় পৌছুলে গ্রেফতারকৃত আসামী ১. ফরহাদ গাজী (৩১), পিতা-মো. হাফিজুর রহমান, গ্রাম:হাউজদী দর্গা বার্দী, থানা ও জেলা-মাদারীপুর ও ২. ওয়াজী উল্লাহ ওরফে খোকন(২৯), পিতা-মো. আ. গণি হাওলাদার, সাং-কুঞ্জপটি রশিদ হাওলাদার বাড়ী, থানা ও জেলা-ভোলাসহ ৬জন একটি সাদা মাইক্রোবাস নিয়ে তাদেরকে গতিরোধ করে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে তাদেরকে ঝিনাইদহের লাউদিয়া নামক স্থানে ফেলে যায়।

সংবাদ পেয়ে মাগুরা থানা পুলিশ তাৎক্ষণিকভাবে মাইক্রোবাসটিকে আটকের চেষ্টা করে। ইতোমধ্যে মাগুরার পুলিশ সুপার ঝিনাইদহ পুলিশ সুপারকে সংবাদ দিলে তারা মাইক্রোবাসটিকে আড়াপপুর মোড় নামক স্থানে আসামীদেরসহ মাইক্রোবাসটিকে আটক করে। এসময় অন্যান্য আসামীরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে একটি ওয়াকিটকি ও একজোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: