মহম্মদপুরে বাসের ধাক্কায় নিহত ১। আহত ৩

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরার মহম্মদপুরের যশপুর এলাকায় মাগুরা-মহম্মদপুর সড়কে বাসের ধাক্কায় ভ্যানের যাত্রী রহিমা (২২) নামের এক নারী নিহত হয়েছেন। আজ দুপুরর কিছু আগে এঘটনা ঘটে। এসময় ভ্যানে থাকা শিশুসহ আরও তিন জন গুরুতর আহত হয়েছেন। নিহত রহিমা যশপুর গ্রামের বিল্লাল মল্লিকের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগুরা থেকে ছেড়ে আসা মহম্মদপুরগামী একটি বাস যশপুর এলাকায় ব্যাটারি চালিত একটি ভ্যানকে ধাক্কা দেয়। ভ্যানে থাকা রহিমা (২২) ঘটনাস্থলেই নিহত হন। এসময় লিপি (১৯), শোভা (১৬) ও মিনা (৪) নামের তিনজন গুরুতর আহত হন। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহম্মদপুর থানা পুলিশ জানায়, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। বাস চালক পলাতক রয়েছে। চালককে আটকের চেষ্টা করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: