বিশেষ প্রতিবেদকঃ
মাগুরায় হিন্দু ধর্মাবলম্বীদের ৫ দিন ব্যাপী ঝুলন উৎসব শুরু হয়েছে। অধিবাস কীর্তন ও হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা শুভ সূচনা হয়। ঝুলনের দোলের তালে তালে ভক্তদের নৃত্য কীর্তনে মন্দিরে সৃষ্টি হয়েছে আনন্দঘন পরিবেশ। আজ তৃতীয় দিনে শহরের নিতাই গৌর গোপান সেবাশ্রমে ভক্তদের ঢল নেমেছে।


