বিশেষ প্রতিবেদকঃ
আজ মাগুরা সদর থানা পুলিশ বিপুল ফেন্সিডিলসহ মাদক সম্রাট খ্যাত মোঃ রাসেলকে আটক করেছে।
সদর থানা পুলিশ জানায়, এসআই নাসির উদ্দিন মাগুরা মসলা গবেষণা কেন্দ্রের সামনে থেকে দোয়ারপাড়ার মাদক সম্রাট খ্যাত মোঃ রাসেল আহম্মেদ মাসুদ (২৪), পিতা-মোঃ আফজাল হোসেন, সাং-দোয়ারপাড়া, থানা ও জেলা- মাগুরাকে ৪৮ বোতল ফেন্সিডিলসহ আটক করে। এ ব্যাপারে মাগুরা থানায় নং-৩৪(০৮) ১৬ মামলা রুজু করা হয়েছে।


