মাগুরায় ১২টি চোরাই মোটরসাইকেলসহ আটক ৩

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদক-

বিভিন্ন সময়ে চুরি হওয়া ১২টি চোরাই মটরসাইকেলসহ সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্যকে মাগুরা ভায়না দক্ষিণপাড়ার একটি বাড়ি থেকে আটক করেছে পুলিশ।

মাগুরা সদর থানার এসআই আবু হেনা মিলন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৯টার দিকে মাগুরা পুলিশের সহায়তায় যশোর কতোয়ালী পুলিশের একটি দল মাগুরা শহরের ভায়না দক্ষিণপাড়ার রমজান শেখ ওরফে ইসমাইল এর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার স্বীকারুক্তি অনুযায়ী পাশের রোস্তম আলীর বাড়ি থেকে ১২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। এরপর চোর চক্রের সাথে জড়িত শহরের মোল্ল্যা পাড়ার বাচ্চু মোল্ল্যা এবং ঘোড়ামারা গ্রামের সবুজ মোল্ল্যাকে আটক করে পুলিশ।

উদ্ধারকৃত মোটরসাইকেলের মধ্যে ৪টি পালসার, ৫ ডিসকভারি ও ৩টি হিরো হোন্ডা, যার আনুমানিক মূল্য ২০ লক্ষাধিক টাকা।

যশোর কোতয়ালী থানার এসআই আমির হোসেনের নেতৃত্বে ১২টি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের ৩ জনকে গ্রেফতার দেখিয়ে যশোরে নিয়ে যাওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: