সোমবার সকালে উপজেলার বেরইল পলিতা ইউনিয়নে বেরইল দারুল হুদা সিনিয়র ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে অধ্যক্ষ আব্দুল আজিজ ‘পলাতক’ বলে বেরইল পলিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মহব্বত আলী জানান।
সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদে তিনি জানান, জাতীয় শোক দিবসে সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার কথা থাকলেও ওই মাদ্রাসায় তা রাখা হয়নি জানতে পেরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্যা, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা খন্দকার জবেদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সেখানে যান।তারা অধ্যক্ষকে পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখার কথা বললে অধ্যক্ষ মাদ্রাসার কর্মচারী আসেনি জানিয়ে পতাকা তুলতে অস্বীকৃতি জানান।
এলাকাবাসী বারবার অনুরোধ করার পরও তিনি পতাকা উত্তোলন করতে রাজি না হয়ে উল্টো বলেন, প্রয়োজনে আত্মহত্যা করবেন, তবু পতাকা ছোঁবেন না। এক পর্যায়ে উত্তেজিত জনতা অধ্যক্ষকে ধরে মারধর শুরু করলে তিনি দৌড়ে পালিয়ে যান।