মাগুরায় দুইপক্ষের সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাট

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদক-

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরা সদর উপজেলার কালিশংকরপুর ও শ্রীফলতলা গ্রামে স্থানীয় দুইপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এই ঘটনায় ২০টি বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অর্ধশত রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম তারিক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীফলতলা বাজারে এবং পরে কালিশংকরপুর গ্রামে পাট পচানোকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন ও আরজ আলী সমর্থকদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এ সময় কিছু বাড়িঘর ভাঙচুর হয়েছে। মারাত্মক আহত অবস্থায় হাফিজার (৩৫), শহিদুল ইসলাম (৩৯), মশিউর রহমান (৪১), মুক্তার বিশ্বাস (৪০) ও ইউছুফ মোল্ল্যা (৩০) নামের ৫ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ অর্ধশত ফাঁকা গুলি ছুড়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: