মাগুরানিউজ.কম:
‘মাছ’কে ঘিরেই এখন মাগুরার নদী তীরের গ্রামীণ জনগোষ্ঠীর ব্যস্ততা। এখন সবার মুখে প্রধান কথা একটাই- কয় টাকার মাছ মারলি ? কেউবা বরশি কেউ জাল আবার কেউ নৌকা নিয়ে মাছ ধরতে ব্যস্ত। বেশিকিছু মিলছে তা নয়, তবুও যেটুকু মিলছে তাইবা কম কি, নদীর মাছ বলে কথা। মাছকে ঘিরেই এখন মাগুরার নদী তীরের গ্রামীণ জনগোষ্ঠীর ব্যস্ততা, হাট-বাজারে নতুন জলের মাছ। আর এই মাছকে ঘিরেই এখন গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ব্যবস্থায় ব্যাপক প্রভাব।


