মাগুরানিউজ.কম:
শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত মাগুরার ছোট্ট উপজেলা শহর মহম্মদপুর। আকাশে বাতাসে একটাই প্রতিধ্বনি, একটাই হুশিয়ারি-‘জঙ্গীবাদ নয়’। ১৪ দলের জঙ্গী বিরোধী মহাসমাবেশ উপলক্ষে গতকাল মহম্মদপুরে সারাদিন উৎসবের আমেজে। রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ধর্মীয় সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মিছিল থেকে মুহুর্মূহু জঙ্গী বিরোধী শ্লোগানে প্রকম্পিত মহম্মদপুর উপজেলা সদর। ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে হাজারো কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের প্রতিবাদী একাত্নতা মহাসমাবেশটিকে সার্বজনিন মহাসমাবেশে পরিনত করেছিলো।


