মাগুরায় আটককৃত জামায়াত শিবিরের দুই নেতার ১০ দিনের রিমান্ড আবেদন পুলিশের

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

মাগুরা জেলা জামায়াতের সাবেক আমির মওলানা লিয়াকত আলী ও সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি আল-আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমান জিহাদী বই, সিডি, জঙ্গী তৎপররতার তথ্য সম্বলিত কাগজপত্র ও দেশীয় অস্ত্র।

গ্রেপ্তারকৃত দুইজনকে ১০ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার বিকেলে মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

সদর থানা পুলিশ জানায়, বুধবার রাতে শহরের দোয়ারপাড়া এলাকায় জামায়াত পরিচালিত আল-আমিন ট্রাস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমান জিহাদী বই, সিডি ও জঙ্গি তৎপরাতার তথ্য সম্বলিত কাগজপত্রসহ শিবির সভাপতি আল-আমিনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যনুযায়ী ওই ট্রাস্টের অন্য একটি ভবন থেকে গ্রেপ্তার করা হয় জেলা জামায়াতের সাবেক আমির লিয়াকত আলীকে। এ সময় সেখান থেকে উদ্ধার হয় রামদা ও চাপাতিসহ একাধিক দেশীয় অস্ত্র।

শহরের দরি মাগুরার বাসিন্দা গ্রেপ্তারকৃত জেলা জামায়তের সাবেক আমির লিয়াকত আলী বর্তমান জামায়াত পরিচালিত আল-আমিন ট্রাস্ট মাদ্রাসা ও এতিমখানার সুপার। তিনি ১৯৯৬ সালে মাগুরা-১ আসন থেকে জামায়াত মনোনিত এমপি প্রার্থী ছিলেন। অন্যদিকে শিবির সভাপতি আল-আমিন মহম্মদপুর উপজেলার রায়পুর গ্রামের আব্দুল মজিদের পুত্র ও মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

মাদ্রাসা ও এতিমখানা আড়ালে তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিলো বলে ধারনা করা হচ্ছে জানিয়েছেন পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ্। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: