বড় দূর্ঘটনা ঘটার আগেই ব্যবস্থা গ্রহনের আবেদনে মাগুরা শহরবাসি

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

মাগুরা শহরের ব্যস্ততম চৌরঙ্গী মোড় এলাকায় রয়েছে পৌর কর্তৃপক্ষের দুইটি তিন তলা ভবন, জামে মসজিদ রোড জুতাপট্টিতে রয়েছে দোতলা দুইটি বাণিজ্যিক ভবন রয়েছে। দুই বছর আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করার পরও জরাজীর্ণ ভবনেই বাণিজ্যিক কাজকর্ম অব্যাহত রয়েছে।

কয়েকশ ব্যবসায়ী এসব ভবনে ব্যবসাবাণিজ্য চালিয়ে যাচ্ছেন। ভবনগুলো ধসে যে কোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে ব্যবসায়ীদের ও শহরবাসীর আশঙ্কা।

পৌর কর্তৃপক্ষ নোটিশ টানিয়ে দায় সারলেও ব্যবসায়ীরা এসব ভবন ভেঙে নতুন করে নির্মাণের দাবি জানান।

পৌর প্রকৌশল বিভাগ থেকে জানা গেছে, ১৯৯৪ সালে পৌর কর্তৃপক্ষ মাগুরা শহরের চৌরঙ্গী এলাকায় দুইটি তিন তলা, জামে মসজিদ রোড ও জুতাপট্টিতে দোতলা দুইটি বাণিজ্যিক ভবন নির্মাণ করে।

তখন থেকে এসব ভবনে প্রথম ও দ্বিতীয় তলায় দুই শতাধিক ব্যবসায়ী দোকান বরাদ্দ নিয়ে ব্যবসা করে আসছেন। তৃতীয় তলা ভাড়া নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন তাদের অফিস স্থাপন করেছে।

ব্যবসায়ীরা জানান, মার্কেটগুলো নির্মাণ ত্রুটি, নিম্নমানের ইট, বালু, খোয়া, সিমেন্ট ও রড ব্যাহারের কারণে দুই দশক যেতে না যেতেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। নির্মাণের ৫-৬ বছরের মাথায় ভবনের মূল আরসিসি কলাম, ছাদ ও সিঁড়ির বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। ছাদসহ অধিকাংশ জায়গা থেকে বালু, খোয়া ভেঙে পড়তে থাকে। প্লাস্টার ভেঙে পড়ে কয়েকজনের আহত হওয়ার ঘটনাও ঘটেছে।

নির্মাণের পর ২০ বছর পার হলেও জরাজীর্ণ ভবনগুলো মেরামত করা হয়নি অভিযোগ করে তারা বলেন, প্রতি মুহূর্তে মৃত্যুর ঝুঁকি নিয়ে শত শত ব্যবসায়ী এখানে ব্যবসা করছেন।

মাগুরা পৌরসভার প্রকৌশলী সাইফুল ইসলাম হিরক এ বিষয়ে ‘মাগুরানিউজ’কে বলেন, ২০১৩ সাল থেকে তিন দফায় পৌর কর্তৃপক্ষ ব্যবসায়ীদের ঝুঁকিপূর্ণ মাকের্ট ব্যবহার না করার জন্য নোটিশ দিয়েছে। একই সঙ্গে মাকের্টগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিৃত করে সাইনবোর্ড টানিয়ে দিয়েছে। কিন্তু ব্যবসায়ী বা ব্যবহারকারীরা বিষয়টি আমলে নেননি বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে মাগুরা শহরবাসীর পক্ষ থেকে ‘মাগুরানিউজ’ সম্পাদক এ্যাড. রাজীব মিত্র জয় দ্রুত পদক্ষেপ গ্রহনের জন্য পৌর কতৃপক্ষকে আহবান জানিয়েছেন।

নতুন পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন উল্লেখ করে ‘মাগুরানিউজ’কে বলেন, পরবর্তী অর্থবছরে ঝুঁকিপূর্ণ মাকের্টগুলো ভেঙে নতুন ভবন নির্মাণের চেষ্টা চালাচ্ছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: