মাগুরায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ বৃদ্ধের মৃত্যু

মাগুরানিউজ.কম: 

magura_map

মাগুরা শহরের দোয়ারপাড় এলাকার কারিগরপাড়ায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ আবদুল মমিন (৬৫) মারা গেছেন।

শুক্রবার দিবাগত রাতে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক শফিউর রহমান মাগুরানিউজকে বলেন, শুক্রবার বিকেলে আহত মমিনের শারীরিক অবস্থার অবনতি হলে তার শরীরে অস্ত্রোপচার করা হয়। পরে রাত ৩টার দিকে তিনি মারা যান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে শহরের দোয়ারপাড় এলাকায় দীর্ঘদিন ধরে যুবলীগের দুটি পক্ষ সক্রিয় রয়েছে। এর আগেও দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। একপক্ষের নেতৃত্বে রয়েছেন জেলা ছাত্রলীগের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক কামরুল ভূঁইয়া, অন্য পক্ষের নেতৃত্ব দেন ছাত্রলীগের প্রাক্তন কর্মী আজিব্বর শেখ ও মুহম্মদ আলী।

কামরুল ভূঁইয়ার সমর্থক আলমগীর হোসেনকে (২৮) গত বুধবার বিকেলে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে গুরুতর জখম করে। তাকে ঢাকায় পাঠানো হয়।

এই ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাতে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তঃসত্ত্বা গৃহবধূ গুলিবিদ্ধ হন। জেলা সদর হাসপাতালে প্রায় দুই ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের পর নাজমা খাতুন (৩৫) নামের ওই গৃহবধূ শুক্রবার একটি কন্যাশিশুর জন্ম দেন। ওই গৃহবধূ ও নবজাতক দুজনেরই অবস্থাও আশঙ্কাজনক।

প্রতিপক্ষ কামরুল ভূঁইয়ার বাড়িতে ঢুকে গুলি ও বোমা হামলায় কামরুলের বড় ভাই বাচ্চু ভূঁইয়ার স্ত্রী নাজমা খাতুন, চাচা আবদুল মোমিন গুলিবিদ্ধ ও বোমায় গুরুতর আহত হন।

তাদের আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার রাত ৩টার দিকে রাতে আবদুল মোমিন মারা যান। অন্যদের চিকিৎসা চলছে।

মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় মাগুরানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: