মাগুরানিউজ.কম:
মাগুরা ফুড ইন্ডাষ্ট্রিজ এসোসিয়েশনের সম্মেলন ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। আল মামুন রমজান আলীকে সভাপতি ও আইনাল হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়।
বুধবার বিকালে শহরের সুইট বেকারিতে বার্ষিক এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ফুড ইন্ডাষ্ট্রিজ এসোসিয়েশনের সভাপতি নাসিম উদ্দিন।
কমিটির অন্যান্যরা হলেন- নিশান খন্দকার সহ-সভাপতি, মোঃ হারুণ অর রশিদ সহ-সভাপতি, বাকারুল ইসলাম সহ-সভাপতি, শামীম হোসেন যুগ্ম সম্পাদক, সহিদ খোকন সহ- সাধারণ সম্পাদক, হুমায়ুন পারভেজ জিয়া সহ- সাধারণ সম্পাদক, মাহবুবুর রহমান কোষাদক্ষ ও মনিরুল ইসলামকে প্রচার সম্পাদক করে এ কমিটি গঠন হয়।
এ সময় তারা প্রত্যেক বেকারী মালিককে খাবারের মান বৃদ্ধির বিষয়ে আরো সচেতন হবার জন্য অনুরোধ জানান নেতৃবৃন্দ।


