মহম্মদপুর আমিনুর রহমান কলেজে সংবাদ সম্মেলন

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

মাগুরার মহম্মদপুরে অবস্থিত ঐতিহ্যবাহী আমিনুর রহমান কলেজকে জাতীয়করণের দাবিতে আজ (১৪ জুলাই) আমিনুর রহমান কলেজে শিক্ষক-কর্মচারীবৃন্দ, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর আয়োজনে এক সংবাদ সম্মেলন আয়োজিত হয়।

 

সংবাদ সম্মেলনে আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: ওসমান আলী বলেন, এ অঞ্চলের অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষার গ্রহণের সুবিধার্থে ১৯৮৩ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে সকল বিভাগসহ ডিগ্রি ও অনার্স কোর্স শাখা চালু রয়েছে। এ বিদ্যাপিঠ প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা বিস্তারে যুগান্তকারী ভূমিকা রেখে চলেছে।

তিনি আরও বলেন, এই কলেজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এর অধীন ১৯৯৪ সালে মানবিক বিভাগ থেকে ৬ষ্ঠ ও ১৯৯৭ সালে বানিজ্য বিভাগ থেকে ১৯তম স্থান অধিকার করার গৌরব অর্জন করে। দশম জাতীয় নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিতে প্রতিটি উপজেলায় বেসরকারী কলেজ জাতীয়করণের ঘোষনায় অনুপ্রাণিত হই। ১৯৯টি বেসরকারী কলেজের নাম প্রকাশিত হলেও নাম নেই প্রাচীন ও ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠের।

প্রাচীন ও ঐতিহ্যবাহী কলেজটিকে জাতীয়করণের আওতায় আনার দাবী জানিয়ে মো: ওসমান আলী প্রধানমন্ত্রীর আশুদৃষ্টি ও সদয় বিবেচনা প্রত্যাশা করেন।

তবে কর্মসূচির পক্ষ-বিপক্ষ নিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যেও দ্বিধাবিভক্তি রয়েছে বলে জানা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: