মাগুরায় তোলপাড় – শহর কালি মন্দিরের পুরোহিতের খোঁজে চার যুবক, রাতভর পুলিশের অভিযান

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

মাগুরা শহরের নতুন বাজার কেন্দ্রীয় কালি মন্দিরের পুরোহিতকে খুঁজতে গিয়েছিল চার যুবক। কিন্তু পুরোহিতকে না পেয়ে তারা ফিরে যায়। এ ঘটনা নিয়ে মাগুরায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এদিকে ওই চার যুবকের খোঁজে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ।

মন্দিরের সামনে সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ দেখে পুলিশ ধারণা করছে, মন্দিরের পুরোহিতের উপর হামলার জন্য তারা মন্দিরে এসেছিল। কিন্তু পুরোহিতকে না পেয়ে তারা ফিরে গেছে।

মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, সোমবার রাত ১০ টার দিকে তার কাছে খবর আসে, পায়জামা-পাঞ্জাবি পরা ও মুখে দাঁড়ি থাকা এক যুবক সন্ধ্যার কিছু পরে মাগুরা শহরের কেন্দ্রীয় কালিবাড়িতে প্রবেশ করে। এ সময় তার সাথে আসা অপর তিন সঙ্গী মন্দিরের বাইরে অবস্থান করছিলো। মন্দিরের ভেতরে ঢোকা সন্দেহভাজন ওই যুবক তাবিজ ও তদবির নেওয়ার কথা বলে মন্দিরের  সামনে থাকা সমর কুমার নামে স্থানীয় এক দর্শনার্থীর কাছে পুরোহিত পরেশ মজুমদারের খোজঁ-খবর নিতে থাকে। কিন্তু পুরোহিত মন্দিরে নেই এবং তিনি তাবিজ দেন না বলে ওই যুবককে বলে দেন ওই দর্শনার্থী।

এক পর্যায়ে তাবিজের পরিবর্তে ফুল নেওয়ার কথা বলে ওই যুবক দর্শনার্থীর কাছে জানতে চান পুরোহিত কখন আসবেন। এ সময় সামনে থাকা স্থানীয় দর্শনার্থীরা জানান পুরোহিত কাল সকালে আসবেন। এরপর ওই যুবক নাটমন্দিরের পিলারের আড়ালে নিজেকে লুকিয়ে মোবাইলে কথা বলতে থাকে ও সন্দেহজনক আচরণ করে। এক পর্যায়ে তার হতে থাকা ব্যাগটি মন্দিরের গেটের বাইরে থাকা তার সঙ্গীদের কাছে দিয়ে আবারো মন্দিরে ঢুকে পুরোহিতকে খোঁজ করে। পরে পুরোহিতকে না পেয়ে মন্দিরের বাইরে থাকা অন্য তিন যুবকের সঙ্গে তারা মন্দিরের পশ্চিম পাশের রাস্তা দিয়ে চলে যায়।

পুলিশ সুপার বলেন, ‘ঘটনা শোনার সঙ্গে সঙ্গে মন্দিরের ভেতর ও বাইরে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করি। তাতে দেখতে পাই সন্দেভাজন ওই যুবকসহ ৪ জন একটি রিকশা করে মন্দিরের সামনে নামছে। এ সময় মন্দিরের ভেতরে প্রবেশ করা যুবকের হাতে একটি ব্যাগ রয়েছে। যার মধ্যে চাপাতি জাতীয় ধারালো অস্ত্র ছিল বলে ধারনা করা হচ্ছে।’

তিনি জানান, এ ঘটনার পর সন্দেহভাজনদের সন্ধানে আটক করতে তিনিসহ পুলিশের সকল টিম রাতভর মাগুরার বিভিন্ন স্থানে অভিযানে নেমেছে। এ সময় ওই চারজনের সন্ধান না পেলেও বিভিন্ন মামলার ১০ আসামিকে আটক করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: