‘শিশুরা মোটরসাইকেলে চড়তে পারবে না’

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

মোটরসাইকেল চালকদের নিয়ম মানাতে ‘কঠোর’ অবস্থানে যাওয়ার কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকায় মোটরসাইকেল আরোহীদের ৯৫% হেলমেট পরেন না জানিয়ে তিনি বলেছেন, “মোটরসাইকেলে দুই জন আরোহীর বেশি থাকবে না এবং আরোহীদের অবশ্যই হেলমেট পরতে হবে। নির্দেশনাটি আমরা আরও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য কঠোর হতে যাচ্ছি।”

ঈদে মানুষের বাড়ি যাওয়া ও কর্মস্থলে ফেরা নিয়ে মন্ত্রণালয় গৃহীত পরিবহন ও মহাসড়ক ব্যবস্থাপনার সার্বিক বিষয় পর্যালোচনা করতে সোমবার সচিবালয়ে এক সভার পর এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, “মোটরসাইকেলে কোনো অবস্থায় শিশুদের সহযাত্রী করা যাবে না। এখানে পুরো পরিবার নিয়ে মোটরসাইকেলে ওঠে। এটি খুবই বিপদজনক, বিষয়টা কঠোরভাবে দেখতে হবে।”

কয়েক মাস এক মোটরসাইকেলে তিন আরোহীর অংশগ্রহণে একের একের পর এক হত্যাকাণ্ডের প্রেক্ষিতে দুই চাকার এই যানে তিন জনের ওঠা ঠেকাতে গত মাসে আইনশৃঙ্খলা বাহিনীকে ‘কড়া’ নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রীর ওই নির্দেশের কয়েকদিনের মধ্যে মোটরসাইকেলে শিশুদেরও ওঠানো যাবে না বলে ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: