মাগুরানিউজ.কম:
নবগঙ্গায় পানি বাড়ছে। দলে দলে জেলেরা ছোট ছোট নৌকায় ভাগ হয়ে মাছ ধরছেন। মিলছে পুঁটি, টেংরা, পাবদা, খয়রা, শৈল, বোয়াল, শিং, কৈসহ দেশি মাছ। ফলে ধনী, দরিদ্র সবাই মাছের স্বাদ নিতে পারছে। অন্যদিকে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ায় দাম কম হলেও জেলেদের পোষাচ্ছে বলে জানা গেছে।


