ঐতিহাসিক নোমানি ময়দান ঈদগাহে মাগুরার ঈদের প্রধান জামাত

মাগুরানিউজ.কমঃ

mnশহর প্রতিবেদকঃ

প্রতিবারের মতো এবারও মাগুরার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে মাগুরার ঐতিহাসিক নোমানি ময়দানস্থ ঈদগাহ ময়দানে। ঈদ জামাতের জন্য এরই মধ্যে মাঠের সংস্কার কাজ শেষ হয়েছে। মাটের দাগ কাটা, বালু ফেলাসহ সব কাজই শেষের পথে।

জামাত নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশ পথে থাকবে র‌্যাব-পুলিশের নিরাপত্তা চৌকি। নামাজ শুরুর আগে পুরো মাঠ তল্লাশি করা হবে মেটাল ডিটেক্টর দিয়ে।

মাগুরার পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ বলেন, ‘মুসল্লিরা যাতে নির্ভয়ে এবং নিরাপদে নামাজ আদায় করতে পারেন সেজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। যে কোনো ধরনের নাশকতা এড়াতে গোয়েন্দা সংস্থার পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মাঠে থাকবে।’

ঈদ জামাতের জন্য মাঠের প্রস্তুতি প্রায় সম্পন্নের পথে জানিয়ে জেলা প্রশাসন ও পৌরসভা কতৃপক্ষ জানিয়েছেন, ‘মুসল্লিরা যাতে নিরাপদে নামাজ আদায় করতে পারে তার জন্য সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: