আনন্দিত মহম্মদপুরবাসীর অভিনন্দন- ‘বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজ’ জাতীয়করণ

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদকঃ

খুলনা বিভাগের ১৬টিসহ সারা দেশের ১৯৯টি কলেজ জাতীয়করণের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই তালিকায় মাগুরার মহম্মদপুরের বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজ রয়েছে। মহম্মদপুর উপজেলার আপামর জনসাধারনের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব জনাব এ্যাড. সাইফুজ্জামান শিখর বালিদিয়া-জোকার মধ্যস্থলে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজ প্রতিষ্ঠা করেন।আনন্দিত মহম্মদপুরবাসী অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন এ্যাড সাইফুজ্জামান শিখরকে।

গত ২৮ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদিত কলেজগুলোর দুটি পৃথক তালিকা প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান শিক্ষামন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

ওই তালিকার আলোকে গত ৩০ জুন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাছিমা খানম স্বাক্ষরিত একপত্রে জাতীয়করণের অনুমোদনপ্রাপ্ত কলেজগুলোতে নিয়োগে নিষেধাজ্ঞা আরোপ ও পরিদর্শন প্রতিবেদন প্রেরণ করতে বলা হয়েছে।

সরকারি কলেজবিহীন উপজেলায় একটি করে কলেজ জাতীয়করণে  প্রধানমন্ত্রীর ঘোষণার পর শিক্ষামন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটি ৩২৫টি কলেজ জাতীয়করণের লক্ষ্য নির্ধারণ করে। প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয় জুন মাসে। চারটি বাদ পড়ে প্রথমেই। এরপর নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আবারো যাচাই বাছাই হয়।

এরপর গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৯৯টি কলেজের দুইটি পৃথক তালিকা কঠোর গোপনীয়তায় শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ১৯৯ কলেজ জাতীয়করণের অনুমোদন/সদয় অনুশাসন দিয়েছেন।

সরকারের সিদ্ধান্ত হলো প্রত্যেক উপজেলায় একটি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা। তারই আলোকে এসব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: