মাগুরানিউজ.কমঃ
এটিএম বুথ থেকে অর্থ উত্তোলনের জন্য লম্বা লাইন লাগিয়ে দিয়েছেন মাগুরার বিভিন্ন ব্যাংকের গ্রাহকরা। আজ দুপুরে তোলা ছবিতে শহরের এম আর রোডে ইসলামী ব্যাংকের এটিএম বুথে টাকা তোলার লম্বা লাইন। অনেক গ্রাহককে ঘণ্টা ব্যাপি লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ইসলামী ব্যাংকসহ অধিকাংশ ব্যাংকের গ্রাহকদের টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।


