ঈদ উপলক্ষে মাগুরাবাসী নতুন জুতা কিনবেন চাঁদ রাত পর্যন্ত

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদকঃ

ঈদের আর মাত্র কয়েকদিন, এরপরই মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। অনেকেই ইতোমধ্যে ঈদে নতুন পোশাক কিনেছেন। এবার চাই নতুন পোশাকের সঙ্গে ম্যাচিং করে পছন্দের নতুন জুতা। বিশেষ করে ছোট বাচ্চারা নতুন জুতা নিয়ে কোনো ছাড় দিতে চায়ই না। তাই ছোট্ট সোনামনির মুখে হাসি ফোটাতে মার্কেটে মার্কেটে ছুটাছুটি করছেন মা-বাবা কিংবা বড়রা।

মাগুরার জুতাপট্টিসহ বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, রমজানের শুরু থেকেই বর্ণিল সাজে সেজেছে জুতার দোকানগুলো। সেই সাজ এখনো অব্যাহত আছে। ক্রেতারা সামর্থ্য অনুযায়ী বেছে নিচ্ছেন পছন্দের জুতার দোকান। নিম্ন মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত, সবাই সাধ্যমতো জুতা কিনতে চান। আর এ জন্য রোজার ঈদে জুতার বাজার বেশ জমজমাট। বিক্রেতারা বলছেন, ঈদ উপলক্ষে মাগুরাবাসী নতুন জুতা কিনবেন চাঁদ রাত পর্যন্ত।

তবে ক্রেতারা জানান, ঈদ উপলক্ষে সব পণ্যের দামই একটু বেশি। এক্ষেত্রে জুতার দাম আরো একটু বেশি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: