মাগুরানিউজ.কমঃ
মাগুরা সদরের মির্জাপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হুজুরের বিরুদ্ধে ছাত্রী ও তার অভিভাবকদের অভিযোগ রয়েছে। মির্জাপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফুরকান আলী ও ধর্ম শিক্ষক ফিরোজ হোসেনের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
এছাড়া কোন রেজুলেশন ছাড়াই কোচিংয়ের নামে ১৫৬ ছাত্রীর কাছ ২০০ করে ও বিবাহিত এবং অন্য স্কুলে চলে যাওয়া ১৬ ছাত্রীর নামে বরাদ্দকৃত উপবৃত্তির সমুদয় টাকা তারা দু’জন মিলেমিশে আত্মসাৎ করেছেন বলে ছাত্রী ও তার অভিভাবকদের অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মন্জুরুল ইসলাম বলেন, ছাত্রী ও অভিবাবকদের কাছ থেকে উপবৃত্তির টাকা আত্মসাৎ ও কোচিং-এর নামে উপবৃত্তি পাওয়া ছাত্রীদের ক্লাসরুমে আটকিয়ে ২০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে সত্য। তবে কোচিং-এর জন্য ২০০ টাকা আদায়ের ব্যাপারে স্কুলের সভাপতি হিসেবে শিক্ষক্ষরা তাকে কিছু জানাননি। এ বিষয়ে কোন রেজুলেশন করা হয়নি।
মাগুরা সদর উপজেলা উপজেলা শিক্ষা অফিসার মালা রানী বিশ্বাস জানান, ঈদের বন্ধের পরে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


