সিপিএলে অংশ নিতে জ্যামাইকার পথে সাকিব আল হাসান!

মাগুরানিউজ.কমঃ

mn
স্পোর্টস করেসপন্ডেন্টঃ

আইপিএল খেলে দেশে ফিরেছিলেন মে মাসের শেষ দিকে। মাসখানেক যেতে না যেতে আবার দেশ ছেড়েছেন সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের এবারের গন্তব্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা সিপিএলে অংশ নিতে শনিবার রাতে রওনা দেওয়া সাকিব এখন মাঝপথে। যাত্রার ফাঁকে সেলফি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি।

একে তো স্ত্রী আর সাত মাসের মেয়েকে দেশে রেখে যাওয়া। তার ওপরে একা একা দীর্ঘ পথ পাড়ি দেওয়া। সব মিলিয়ে সাকিবের মন ভালো নেই। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘সিপিএলের জন্য ক্যারিবিয়ানে যাচ্ছি। এরই মধ্যে পরিবারকে মিস করছি। প্লিজ, সবাই আমার জন্য দোয়া করবেন।’

বাংলাদেশ সময় ৩০ জুন সকাল থেকে শুরু হতে যাওয়া সিপিএলে সাকিব খেলবেন জ্যামাইকা তালাওয়াসের হয়ে। সাকিব, ক্রিস গেইল, কুমার সাঙ্গাকারা, আন্দ্রে রাসেল, ডেল স্টেইনকে নিয়ে বেশ শক্তিশালী দল গড়েছে তালাওয়াস।

সাকিবদের দলের প্রথম ম্যাচ আগামী ২ জুলাই। প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস পেট্রিয়টস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: