লাঠি-বাঁশি ‘ডিফেন্স পার্টি’ গঠনের প্রথম কৃতিত্ব মাগুরাবাসীর – মাগুরায় ডিআইজি

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদকঃ

পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী লাঠি-বাঁশি ডিফেন্স পার্টি গঠনের প্রথম কৃতিত্ব মাগুরাবাসীর। বাংলাদেশকে যারা একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখাতে চায়, লাঠি-বাঁশি ডিফেন্স পার্টি গঠন করে প্রতিটি পাড়ায়-মহল্লায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আজ শনিবার দুপুরে তিনি মাগুরা পুলিশ ও সচেতন সমাজ আয়োজিত মাগুরা শহরের ভায়না মোড়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সভায় মাগুরা জেলা পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহবুবর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা পরিষদ অ্যাড. প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু প্রমুখ।

ডিআইজি আরো বলেন, গুপ্ত হত্যাকারী জঙ্গিদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে মাগুরার শালিখা উপজেলার সীমাখালী, মঘি, শহরের ভায়না মোড়সহ জেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তার জন্য পাঁচটি পুলিশ বক্সের শুভ উদ্বোধন করেন ডিআইজি এসএম মনিরুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: