শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন বিলে সই করবেন ডিসি-ইউএনও

মাগুরানিউজ.কমঃ
mn
ওয়েব ডেস্ক:
শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-বিলে সই করবেন সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

 

শনিবার শিক্ষা মন্ত্রণালয় এমন আদেশ দিয়েছে। এতে বলা হয়, শিক্ষকদের বেতন-ভাতা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ডিসি অথবা ইউএনও’র যৌথ স্বাক্ষরে উত্তোলন করা যাবে।

বেসরকারি স্কুল-কলেজের পরিচালনা পর্ষদে স্থানীয় সংসদ সদস্যের সভাপতি পদে থাকা নিয়ে হাইকোর্টের দেওয়া রায় আপিল বিভাগ স্থগিত না করায় ওই পদে থাকতে পারবেন না তারা। এতে বেতন তোলা নিয়ে সৃষ্ট সংকট নিরসনে শিক্ষামন্ত্রণালয় থেকে এমন আদেশ জারি করা হয়।

শনিবার শিক্ষা মন্ত্রাণালয় থেকে জারি করা আদেশে বলা হয়, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সভাপতি ও অধ্যক্ষ/প্রধানশিক্ষকের যৌথ স্বাক্ষরে উত্তোলন করা হয়ে থাকে। সংসদ সদস্যরা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সভাপতি পদে থাকা সংক্রান্ত বিষয়ে সুপ্রিমকোর্টের সাম্প্রতিক সিদ্ধান্ত পরিপ্রেক্ষিতে  শিক্ষা মন্ত্রাণালয় এ নতুন নির্দেশনা দিয়েছে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯ এর ৬(খ) এবং ৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী এ নির্দেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: