মাগুরাতে গাছেই নষ্ট হচ্ছে হাজার হাজার কাঁঠাল!

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরা জেলায় চলতি মৌসুমে কাঁঠালের বাম্পার ফলন হওয়া সত্ত্বেও কাঁঠালের ভরা মৌসুমে দাম পাচ্ছে না কৃষকরা। 

গাছ থেকে কাঁঠাল সংগ্রহ, পরিবহন খরচ মিলিয়ে লোকসান গুনতে হচ্ছে কৃষককে। দীর্ঘদিনেও সরকারি-বেসরকারিভাবে সংরক্ষণ ও বাজারজাত করণের উদ্যোগ গ্রহণ না করায় কৃষকরা কাঁঠাল চাষে উৎসাহ হারিয়ে ফেলছেন।

মাওনা গ্রামের কৃষক আমজাদ হোসেন বলেন, ‘তার ২৫টি গাছের কাঁঠাল এবার পাইকারদের কাছে বিক্রি করতে পারেননি দাম কম থাকায় এবং একসঙ্গে সব কাঁঠাল পাকতে শুরু করায় অধিকাংশ গাছেই নষ্ট হচ্ছে। কাঁঠালের ভরা মৌসুমে রমজান মাস থাকায় বিক্রি কমে গেছে।

কাঁঠাল চাষী আব্বাছ আলী বলেন, ‘প্রতি ২০টি কাঁঠাল পাইকারি বাজারে নিতে খরচ হয় ৫৫০ টাকা দিতে হয়। ইজারাদারদের টাকা সবমিলিয়ে খরচের টাকাই উঠে আসে না।’

প্রতি বছর গাছে কাঁঠালের ফুল (মুচি) আসার পরই পাইকাররা এসে দামদর সাব্যস্ত করে বায়নার টাকা দিয়ে যান। এবার কাঁঠালের দাম কম থাকায় অনেক পাইকাররা বাগান ফেলে চলে গেছেন। 

এমনি একজন কৃষক আক্তার হোসেন জানান, তার বাগান ৪ লাখ টাকা দাম সাব্যস্ত করে ৫০ হাজার টাকা বায়না দিয়ে আর আসেননি। তার এত কাঁঠাল তিনি কোথায় বিক্রি করবেন ভেবে কুল-কিনারা পাচ্ছেন না।

জেলা কৃষি অফিসার জানান, চলতি মৌসুমে বাম্পার ফলন হওয়ায় বিভিন্ন বাজারে প্রচুর কাঁঠাল উঠেছে। মৌসুমী এ ফল সংরক্ষণের সুযোগ না থাকায় তেমন দাম পাওয়া যাচ্ছে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: