রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাগুরা জেলা সমিতির ইফতার মাহফিল ও বিদায় সংবর্ধনা ২০১৬

মাগুরানিউজ.কমঃ

mnরাবি প্রতিনিধি-

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মাগুরা জেলা সমিতির উদ্যোগে শুক্রবার ইফতার মাহফিল ও বিদায় সংবর্ধনা ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। জেলা সমিতির সদ্যবিদায়ী সভাপতি শায়লা সানজিদা তিশার সভাপতিত্বে এবং এনামুল হকের সঞ্চালনায় বিকাল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ডীনস কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার শ্রীপুর ডিগ্রী কলেজের সাবেক প্রফেসর ড. মাজেদা খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, রাকাব রাজশাহী শাখার ব্যবস্থাপক জাহিদুল ইসলাম, আজমল হোসেন তুহিন প্রমুখ।

এর আগে অনুষ্ঠানে ২০১০-১১ সেশনের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

ইফতার মাহফিল শেষে মাগুরা জেলা সমিতির ২০১৬-১৭ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন সমিতির উপদেষ্টা প্রফেসর আনন্দ কুমার সাহা।

ভাষা বিভাগের (সংস্কৃত) ৪র্থ বর্ষের শিক্ষার্থী সুজন দাসকে সভাপতি এবং সমাজবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিমুল বিশ্বাসকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

৩৭ সদস্যবিশিষ্ট কমিটিতে রয়েছেন সিনিয়র সহ- সভাপতি মিন্টু বিশ্বাস, মাহফুজুর রহমান সম্রাট, হাসমত আলী এবং পরাগ সাকলাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক, পপি বিশ্বাস এবং আসললাম হোসেন, সাংগঠনিক সম্পাদক অরিন্দম বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক আল ইমরান ইমন এবং কোষাধ্যক্ষ চন্দন বিশ্বাস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: