মাগুরার রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক অভিযান। ৮০ মোটরসাইকেল আটক

মাগুরানিউজ.কম: 

mn

মাগুরার চার থানায় অভিযান চালিয়ে ৮০টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে অভিযানটি চালানো হয়। 

পুলিশ জানায়, মাগুরা সদরে ৩২টি, শ্রীপুর থানায় ১৫টি, মহম্মদপুর থানায় ২৭টি এবং শালিখা থানায় ৬টিসহ সর্বমোট ৮০টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ চেকপোস্ট বসিয়ে এসব মোটরসাইকেল আটক করে।

আটককৃত মোটরসাইকেলগুলো বিআরটিএতে রেজিস্ট্রেশনভুক্ত করে রেজিস্ট্রেশন সনদের টাকা জমা দেওয়ার রসিদ সংশ্লিষ্ট থানায় জমা দিয়ে মোটরসাইকেল নেওয়া যাবে বলে পুলিশ জানায়।

পুলিশ সুপার জনাব এ কে এম এহসান উল্লাহ মাগুরানিউজকে জানান, জেলা সদর ও তিনটি উপজেলায় রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটকের অভিযান অব্যাহত থাকবে।

তিনি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল না চালানোর পরামর্শ দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: