মাগুরায় উপ-নির্বাচন পরবর্তী সংঘর্ষে নিহত ১, আহত ৩০

মাগুরানিউজ.কম:

সংঘর্ষ
মাগুরা সদর উপজেলা পরিষদের উপ-নির্বাচন পরবর্তী সহিংসতায় নান্নু (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে শত্রুজিৎপুর ইউপির রুপদিয়া ও সুন্দরপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৩০ জন। এ সময় ২৫টি বাড়িঘর ভাঙচুর করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২১ জুলাই মাগুরা সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে ঘিরে শত্রুজিৎপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুর মোল্লা ও সাধারণ সম্পাদক ইকলাসের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আজ বৃহস্পতিবার সকালে উভয়ের পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নান্নু ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন ৩০ জন। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: