মাগুরানিউজ.কম:
মাগুরায় বাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্যে দুই মটরসাইকেল অরোহী নিহত হয়েছে।
মাগুরা-কামারখালি সড়কের কছুন্দী এলাকায় আজ বিকালে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার সীতারামপুর গ্রামের শামছুর রহমান শামীম (২৯) ও একই এলাকার গাড়াখোলা গ্রামের গামেন্টস ব্যবসায়ী ওবাইদুর (২৭)।
মাগুরা পুলিশ ফাড়ির এটিএসআই কুমারেশ চন্দ্র জানান, ফরিদপুর থেকে মাগুরামুখী একটি এ্যাপাচি মটর সাইকেলের সাথে বিপরীতমুখী একটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘাত হয়। এ সময় মটর সাইকেলটি রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনা স্থলেই শামীম ও ওবাইদুর নামে দুই আরোহী নিহত হন। দুর্ঘটনার পর চালক দ্রত বাসটি নিয়ে পালিয়ে যান। গাড়ি ও চালকর সন্ধান চলছে বলে জানান তিনি।


