মাগুরায় গৃহবধূর মৃতদেহ রেখে পালালো শ্বশুরবাড়ীর লোকেরা!

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদন-

মাগুরার শালিখার আড়পাড়ায় রহিমা খাতুন নামে এক গৃহবধূকে  নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

যৌতুকের কারনেই রহিমার মৃত্যু এমনটাই দাবি ভাই রমজান আলীর।

নিহতের ভাই মহম্মদপুর উপজেলার পরমেশ্বরপুর গ্রামের রমজান আলী অভিযোগ করেন, ৩ বছর আগে আড়পাড়া গ্রামের জসিম উদ্দিনের সাথে রহিমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিসহ নানা অভিযোগে তাকে নির্যাতন করা হচ্ছিল। 

মঙ্গলবার রাত ১১টার দিকে শ্বশুর বাড়ী থেকে মোবাইল ফোনে জানানো হয় রহিমা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। এ খবর পেয়ে গিয়ে দেখা যায় রহিমার লাশ বারান্দায় পড়ে রয়েছে। শূন্য বাড়ি। শ্বশুরবাড়ীর লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছে।

এ সময় শরীরে আঘাতের চিহ্ন দেখে শালিখা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে রহিমার বাবা জাহাঙ্গীর মীর বাদী হয়ে শালিখা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: