ঈদের নতুন নোট সমাচার

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদন-

চলতি বছরের রমজানের ঈদে ২৬ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়ার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নোট বদলানোর সুবিধার্থে ঢাকাসহ সারা দেশে এবারও খোলা হচ্ছে বিশেষ কাউন্টার।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের মতিঝিলিসহ বিভিন্ন শাখা অফিস এবং রাজধানীর ২০টি শাখায় খোলা বিশেষ কাউন্টার থেকে নোট বদলে নিতে পারবেন সাধারণ মানুষ। এসব শাখা থেকে একজন ব্যক্তি ২, ৫, ১০, ২০, ৫০ টাকার একটি করে বান্ডিলের প্যাকেটে মোট ৮ হাজার ৭০০ টাকার নতুন নোট নিতে পারবেন।

কেউ চাইলে ১, ২ ও ৫ টাকার কয়েন নিতে পারবেন। এ ছাড়া ১০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোটও নেওয়া যাবে।

প্রাপ্ত তথ্য মতে, নতুন নোট বদলানোর সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে তিনটি বিশেষ কাউন্টার খোলার সিদ্ধান্ত হয়েছে। ঢাকার বাইরে বগুড়া এবং সব বিভাগীয় শহরে অবস্থিত কেন্দ্রীয় ব্যাংকের শাখা অফিসে বিশেষ কাউন্টার খোলা হবে। এসব শহরের নির্দিষ্ট বাণিজ্যিক ব্যাংকেও একই রকম ব্যবস্থা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: