মাগুরানিউজ.কমঃ
মাগুরা জেলা জামায়াতের আমীর আলমগীর হোসেনকে আজ দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। বিশেষ অভিযানে আজ বৃহস্পতিবার দুপুরে তাকে সদরের শত্রুজিৎপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা।
আলমগীর হোসেনের বিরুদ্ধে নাশকতাসহ ৬ টি মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল সকালে তাকে আদালতে হাজির করা হবে বলে জানান ওসি।


