মাগুরানিউজ.কমঃ
চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় গতকাল রবিবার হত্যাকান্ডের শিকার পুলিশ সুপার বাবুল আখতারের স্ত্রী মাহমুদা খাতুন মিতুর আত্মার শান্তি কামনায় মাগুরায় আজ সোমবার সকালে মাগুরা সরকারি কলেজ মাঠে মিতুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও শোকসভা আয়োজন করা হয়।
দোয়া ও শোকসভা করেছে সুপ্রভাত বাংলাদেশ, মাগুরা। মাগুরা সরকারি কলেজে ব্যায়ামের জন্য সংঘবদ্ধ এ সংগঠনটির উপদেষ্টা মিতুর শ্বশুর সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল ওদুদ মিয়া।
সভায় নিহতের পরিবারের প্রতি শোক প্রকাশ ও এ ধরণের কর্মকান্ডের জন্য দায়ীদের বিচারের দাবী জানানো হয়। একই সঙ্গে নিরীহ নারীর মানুষের উপর এ ধরণের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানানো হয়।


