‘মাগুরানিউজ’কে সন্ত্রাস-মাদকমুক্ত ইউপির প্রত্যয় শ্রীপুরের ৭ ইউপি চেয়ারম্যানের

বিশেষ প্রতিবেদক-

মাগুরার শ্রীপুর উপজেলার ৭ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ আজ সোমবার সম্পন্ন হয়েছে।

দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত ৭ ইউপি চেয়ারম্যানের শপথ পরিচালনা করেন।

শুভ মুহূর্তে পথ চলার সূচনায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শুভকামনা জানিয়েছে ‘মাগুরানিউজ’ পরিবার।

 

জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরার পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ্, জেলা আ’লীগ সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রোস্তম আলীসহ স্থানীয় বিশিষ্টজনেরা।

 

 

শপথ গ্রহনকারী ১ নং গয়েশপুর ইউনিয়নে আব্দুল হালিম মোল্লা, ২ নং আমলসার ইউনিয়নে সেবানন্দ বিশ্বাস, ৪ নং শ্রীপুর সদর ইউনিয়নে মো. মশিউর রহমান, ৫ নং দ্বারিয়াপুর ইউনিয়নে জাকির হোসেন কানন, ৬ নং কাদিরপাড়া ইউনিয়নে লিয়াকত আলী, ৭ নং সব্দালপুর ইউনিয়নে নুরুল হোসেন মোল্লা, ৮ নং নাকোল ইউনিয়নে হুমাউনুর রশিদ মুহিত তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ‘মাগুরানিউজ’কে বলেন, জনগন যে আশায় তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে তা তারা অক্ষরে অক্ষরে পালন করবেন।

একই সাথে তারা ভোটারদের উন্নয়নের প্রত্যয় ও সন্ত্রাস-মাদকমুক্ত আধুনিক ইউনিয়ন উপহার দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: